Wednesday, April 15, 2020

অষ্টম শ্রেণি -নবম পরিচ্ছেদ-বাংলা ব্যাকরণ ও নির্মিতি

নবম পরিচ্ছেদ

৯.১ বর্ণানুক্রম

৯.২ ভুক্তি ও শীর্ষ শব্দ

৯.৩ কর্ম-অনুশীলন



৯. অভিধান

ইংরেজি Dictionary শব্দটির বাংলা অর্থ “অভিধান'। অভিধান হলাে ভাষার সেই গ্রন্থ, যা থেকে ঐ ভাষার শব্দসমূহ, শব্দের অর্থ, উৎস, ব্যুৎপত্তি, পদ নির্ণয় ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদভাবে জানা যায়। অভিধান জানিয়ে দেয় শব্দের শুদ্ধ রূপ কোনটি, শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ অর্থ কোনটি। অভিধান মানেই হচ্ছে শুদ্ধতার প্রতীক। পৃথিবীর সব উন্নত ভাষারই অভিধান বা শব্দ কোষ আছে। বাংলা ভাষায়ও সংকলিত হয়েছে সমৃদ্ধ অভিধান।

৯.১ বর্ণানুক্রম

অভিধানে শব্দের পর শব্দ সাজানাে থাকে বর্ণানুক্রমিকভাবে। প্রথমে অ দিয়ে যেসব শব্দের বানান শুরু, সেগুলাে। তারপর আ দিয়ে, তারপর ই দিয়ে; এভাবে বর্ণের ক্রম অনুসারে সাজানাে থাকে অভিধান। তবে সাধারণভাবে বর্ণের যে ক্ৰম মান্য করা হয় তা থেকে অভিধানে সামান্য ব্যতিক্রম দেখা যায়। নিচে অভিধানে অন্তর্ভুক্ত শব্দের বর্ণানুক্রম দেখানাে হলাে।

সাধারণ বর্ণানুক্রম

অ  আ  ই  ঈ  উ  ঊ  ঋ  এ  ঐ ও  ঔ

ক খ গ ঘ ঙ    চ ছ জ ঝ ঞ

ট ঠ ড ঢ ণ     ত থ দ ধ ন

প ফ ব ভ ম য র ল শ ষ স

হ ঢ় য়           ৎ ং ঃ  ঁ

অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম

অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ং ঃ  ঁ

ক  ক্ষ খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ

ট ঠ ড ড ঢ ঢ ণ ত (ৎ) থ দ ধ ন

প ফ ব ভ ম য য় র ল শ ষ স হ

যুক্তাক্ষরের বর্ণানুক্রম




৯.২ ভুক্তি ও শীর্ষ শব্দ

অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয়, সেটি বােল্ড টাইপে বা মােটা হরফে মুদ্রিত থাকে। এটিকে শীর্ষ শব্দ বলে। যেমন : অঋণী [অরিনি] বিণ ঋণমুক্ত; ঋণশূন্য। {স. অ+ঋণ+ইন(ইনি); স, অন ্ণী

-এখানে ‘অঋণী' শব্দটি হচ্ছে শীর্ষ শব্দ।

অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে বলা হয় ভুক্তি। শীর্ষ শব্দগুলাে যাতে সহজে খুঁজে পাওয়া যায়, সেজন্যে অভিধানে শব্দগুলােকে বর্ণানুক্রমিবভাবে সাজানাে থাকে। বাংলা একাডেমি যে “অভিধান ব্যবহার নির্দেশিকা প্রণয়ন করেছে তা এ রকম :

অভিধান ব্যবহার নির্দেশিকা

এ অভিধানে শব্দের উচ্চারণ, অর্থ, পদ পরিচয়, অর্থান্তর, প্রয়ােগ, ব্যুৎপত্তি প্রভৃতি কীভাবে নির্দেশ করা । হয়েছে নিম্নলিখিত নির্দেশিকায় তা পরিস্ফুট করার চেষ্টা করা হলাে :



৯.৩ কর্ম-অনুশীলন

১. তােমার হাতের কাছে যে অভিধান আছে সেটি দেখে ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘দেউলিয়া’, ‘রকমারি ও
‘সরঃ’ শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার দেখ।

২. হিসাব, হিস্সা, আছাড়, আচ্ছাদক, খাকি, খাঁটি, ড্রপার, ড্যাশ, উৎপাদন, উতরাই, চিরুনি, চিরায়ু,
সাম্য, সামান্য, ফলদ, ফার, ইক্ষু, ইদুর, প্রসাধন, প্রশাখা -- শব্দগুলােকে অভিধানের মতাে বর্ণনানুক্রমিকভাবে সাজাও।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment